সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

ফরিদপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা।

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

ফরিদপুরে হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

 

শনিবার রাত প্রায় ১০টা ৩৫ মিনিটে পৌর বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এ বছরের পূজার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এ পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুর শহরের দুটি স্থানে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফরিদপুর পুরাতন কালীবাড়ি এবং ডায়াবেটিক হাসপাতালের বিপরীত দিকে নীলটুলি সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে পূজার আয়োজন করা হয়।

 

পূজা চলাকালীন প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা পূজায় অংশগ্রহণ করেন। এছাড়া পূজা উপলক্ষে প্রতিদিনই ফরিদপুর পুরাতন কালীবাড়ি পূজা কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা ভক্তদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করে।

 

পূজার শেষ দিন সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে রাতে আরতি প্রতিযোগিতা ও সিঁদুর খেলার মধ্য দিয়ে ভক্তদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews