সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

পাপমুক্তি ও পুণ্যের আশায় লাঙ্গলবন্দে অষ্টমী স্নান,জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন: সংস্কৃতিমন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পুণ্যস্নান উপলক্ষে দেশজুড়ে ধর্মপ্রাণ হিন্দু ভক্তদের ঢল নেমেছে। পাপ থেকে মুক্তি ও পুণ্যলাভের আশায় ভোর থেকেই ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয় এ আধ্যাত্মিক আয়োজন।

 

বুধবার (২৫ মার্চ) ‘মহাঅষ্টমী পুণ্যস্নান ২০২৬’ উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রাই চৌধুরী বলেন, লাঙ্গলবন্দের এই স্নান উৎসব কেবল একটি ধর্মীয় আচার নয় এটি বাংলাদেশের বহুত্ববাদী সংস্কৃতি, সহাবস্থান এবং মানবিক চেতনার এক অনন্য প্রতিফলন।

 

তিনি বলেন, “এখানে আধ্যাত্মিক সাধনা ও ঐতিহ্যের যে সম্মিলন ঘটে, তা আমাদের জাতীয় জীবনে গভীর তাৎপর্য বহন করে।”

 

মন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে যখন বিভাজন ও সংঘাত বাড়ছে, তখন বাংলাদেশ একটি সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করতে পারে। লাঙ্গলবন্দের এই বিশাল সমাবেশ সেই সম্ভাবনারই উজ্জ্বল প্রতিচ্ছবি বলে মন্তব্য করেন তিনি। সত্য সনাতন টিভি

 

তিনি জানান, দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে বৈশ্বিক পরিসরে ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করে যাচ্ছে। নিতাই রাই চৌধুরী বলেন, রাষ্ট্রের প্রকৃত শক্তি কেবল অর্থনৈতিক অগ্রগতিতে নয়, বরং নাগরিকদের পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সাংস্কৃতিক সংহতির মধ্যেই নিহিত।

 

একটি টেকসই ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য মানুষকেন্দ্রিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে তিনি আত্মশুদ্ধি, সম্প্রীতি ও জাতীয় ঐক্যের নতুন অঙ্গীকার গ্রহণের আহ্বান জানান।

 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকসহ বিপুলসংখ্যক ভক্ত ও সুধীজন উপস্থিত ছিলেন। ধর্মীয় আলোচনা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews