1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ রাতে চট্টগ্রামে মঞ্চ মাতাবে ৯টি সনাতনী ব্যান্ড দল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রায় রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী দুপচাঁচিয়া খানপুরে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে এমপি মহিত তালুকদারের সম্প্রীতির বার্তা। আনোয়ারায় অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এলো সনাতনী অধিকার আন্দোলন। দায়িত্ব গ্রহণের পর সুবর্ণা ঠাকুরকে মতুয়া মিশনের শুভেচ্ছা দিঘীনালায় গীতা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ বিশ্বআজ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন টিম আরাধ্যার আত্মপ্রকাশ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। সাঁতারে জেলা সেরা রাঙ্গুনিয়ার সনাতনী কন্যা পায়েল নাথ

রাউজানে বারুণী স্নান উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শরবত বিতরণ।

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | রাউজান প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে ঐতিহ্যবাহী দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রী শ্রী মা মগদেশ্বরী ও গঙ্গা মন্দিরে মহাতীর্থ বারুণী স্নান উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবতার সেবায় এই উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ সনাতন আর্যশক্তি মানবিক সংঘ।

 

বারুণী স্নানে আগত ভক্ত ও সাধারণ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি গরমের মধ্যে স্বস্তি দিতে শরবত বিতরণ করা হয়, যা উপস্থিতদের মধ্যে প্রশংসা কুড়ায়।

 

মন্দির পরিচালনা কমিটির সভাপতি দুলাল বৈদ্য ও সাধারণ সম্পাদক লিটন মহাজন লিটুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক টিটু তালুকদার, অর্থ সম্পাদক সমীর চন্দ্র দে, অঞ্জন বিশ্বাস ও মাইকেল শীল।

 

বাংলাদেশ আর্যশক্তি মানবিক সংঘের উপদেষ্টা দোলন বিশ্বাসসহ শুভ চক্রবর্তী, তুর্জয় সাহা, অভি শীল, বিজয় দাশ, প্রান্ত কান্তি সুশীল, জিতু শীল, জয়ন্ত পাল, আদিত্য শীলসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন।

 

আয়োজকেরা জানান, ধর্মীয় এই পুণ্যতিথিতে আগত মানুষের পাশে দাঁড়ানোই ছিল তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট