শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

রামগড়ে বারুণী স্নান উপলক্ষে নামসংকীর্তন ও মহোৎসব।

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে রামগড় চা বাগানে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বারুণী স্নান। মঙ্গলবার মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে শ্রীশ্রী বৈরাগী মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও রামগড় চা বাগানের ২৫ নম্বর লাইনের ভক্তবৃন্দের উদ্যোগে চতুর্থ প্রহরব্যাপী নামসংকীর্তন ও মহোৎসবের আয়োজন করা হয়। ভোর থেকে শুরু হওয়া নামসংকীর্তনে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা অংশ নেন এবং পুরো এলাকা ভক্তিমূলক পরিবেশে মুখরিত হয়ে ওঠে। সত্য সনাতন টিভি

 

এদিকে, ফেনী নদীর পাড়ে মহাবারুণী তীর্থস্নানের জন্য ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। সকাল থেকেই নারী-পুরুষসহ নানা বয়সী ভক্তরা পবিত্র স্নানে অংশ নেন। স্নান শেষে মন্দির প্রাঙ্গণে পূজা, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

 

আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও ভক্তিমূলক চর্চা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরই এ আয়োজন করা হয়ে থাকে। এ বছরও বিপুলসংখ্যক ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

 

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহোৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews