সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারের নিন্দা, মুক্তি দাবি ঐক্য পরিষদের ধর্মীয় অনুভূতিতে আঘাত: সম্প্রীতি রক্ষায় সচেতনতা, আইন ও পারস্পরিক শ্রদ্ধার ওপর জোর চিকিৎসাশিক্ষার পাশাপাশি সংগীতসাধনায় স্নিহা চক্রবর্তী সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, বিতরণ করা হলো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ রামুতে ঢলের পানিতে তলিয়ে প্রাণ গেল নিরঞ্জন দাসের চট্টগ্রামের আছাদগঞ্জে প্রথমবারের মতো রথযাত্রা শোভাযাত্রার উদ্যোগ নিল নতুন প্রভাত সংঘ (NPS) গাইবান্ধায় মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার হরিদাস চন্দ্র তরণী দাস নাটোরের ব্রহ্মপুর কালীমন্দিরে তিন দিনব্যাপী শ্রী শ্রী কালীপূজা, ১৫ জুলাই গীতা শিক্ষা স্কুলের শুভ উদ্বোধন অমিত শাহ–শুভেন্দুর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা, বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করলেন প্রসেনজিৎ চকরিয়া–মাতামুহুরীতে বন্যা, দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ

দিঘীনালায় ৮৫তম অষ্টপ্রহর মহানাম যজ্ঞ ও শিবপূজা সম্পন্ন।

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার থানা পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী সনাতন শিব মন্দির-এ ভক্তি ও উৎসাহের মধ্য দিয়ে ৮৫তম অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও শিবপূজা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

 

উৎসব উপলক্ষে বিশেষ পূজা ও অর্ঘ্য নিবেদনের মাধ্যমে ভগবান শিবের আবির্ভাব স্মরণ করা হয়। আয়োজকদের ভাষ্য, দীর্ঘ ৮৫ বছর ধরে ধারাবাহিকভাবে এ অষ্টপ্রহর মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়ে আসছে, যা স্থানীয় সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানসূচিতে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বালন, শিবপূজা, শ্রীমদ্ভগবদ্গীতা ও ভাগবত পাঠ, ভজন ও ভক্তিগীতি পরিবেশন, তারকব্রহ্ম মহানাম যজ্ঞ এবং দিনব্যাপী নামসংকীর্তন। এসব আয়োজনে ভক্তদের মধ্যে আধ্যাত্মিক আবহ তৈরি হয়। সত্য সনাতন টিভি

 

মহানাম যজ্ঞ পরিবেশন করেন শ্রী শ্রী বীণাপাণি সম্প্রদায়, মা আনন্দময়ী সম্প্রদায়, শ্রী সচীদানন্দ সম্প্রদায় ও ব্রজবালক সম্প্রদায়ের সদস্যরা। তাদের সম্মিলিত পরিবেশনায় মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে হরিনামসংকীর্তনে। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শীবু চন্দ্র দে। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পরিমল শীল, মহিলা সম্পাদক শিউলি বিশ্বাস ও অর্থ সম্পাদক রনজিত দাশসহ মন্দির কমিটির নেতারা।

 

আয়োজকেরা জানান, উৎসবের মূল বার্তা ছিল ‘সত্য, শান্তি ও সমৃদ্ধি’। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করাই এ আয়োজনের উদ্দেশ্য। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

 

স্থানীয়দের মতে, এ ধরনের ধর্মীয় আয়োজন পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews