1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তিতাসে তীর্থস্নানে নিখোঁজ শিশু অপর্ণা’র মরদেহ উদ্ধার স্বচ্ছতা বৈষম্যমুক্ত পুরোহিত ও সেবাইত নিয়োগের দাবি ব্রাহ্মণ সম্প্রদায়ের হিন্দু ছাত্র পরিষদ এর আয়োজনে রামায়ণ পরীক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিবিধ আয়োজনে বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের মহোৎসব সম্পূর্ণ। ফরিদপুরে রাম নবমী উপলক্ষে শ্রীধাম শ্রীঅঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য নয়, প্রগতিশীল বাংলাদেশ গড়তেই মুক্তিযুদ্ধ: বিদ্যুৎমন্ত্রী ফরিদপুরে হিন্দু কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চন্দনাইশে লোকনাথ রামঠাকুর সেবাশ্রমে ৫ দিনব্যাপী অনুষ্ঠান শুরু, আগামীকাল ভক্তিমূলক গান পরিবেশন করবে ‘পার্থ সারথী’ পাপমুক্তি ও পুণ্যের আশায় লাঙ্গলবন্দে অষ্টমী স্নান,জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন: সংস্কৃতিমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দির নির্মাণে এসভিএস বাংলাদেশের অনুদান।

স্টাফ রিপোর্টর : জয় দেব নাথ | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির নির্মাণ কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ-বাংলাদেশ (এসভিএস বাংলাদেশ)। সংগঠনটির পক্ষ থেকে মন্দির নির্মাণ তহবিলে ২৫ হাজার ৫০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসভিএস বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিতদের মধ্যে ছিলেন, এসভিএস বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক শ্রী মনোজ দত্ত, এসভিএস বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক শ্রী কেশব ভারতী, এসভিএস বাংলাদেশ এর সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী রাজ ঘোষ রান্টু, এসভিএস বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শ্রী তিয়াস সরকার, এসভিএস ঢাকা কলেজ এর সহ-সভাপতি শ্রী অঙ্কুর ঘোষ,এসভিএস-ঢাকা কলেজ সহ-সভাপতি শ্রী জয়রূপ মজুমদার, এসভিএস ঢাকা কলেজ এর সাধারণ সম্পাদক শ্রী নিরঞ্জন কুমার, ঢাকা এসভিএস-সরকারি বাঙলা কলেজ এর সভাপতি শ্রী নয়ন কৃষ্ণ দাস সহ আরো অনেকে। সত্য সনাতন টিভি

অনুদান প্রদান শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা এসভিএস বাংলাদেশের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । তাঁরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা মন্দির গড়ার আজ সময় এসেছে মন্দির নির্মাণের, তাই আমাদের ঢাকে সাড়া দিয়ে সংগঠনটির সদস্যরা তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যা প্রশংসনীয় আমরা কৃতজ্ঞতা রইল চিরকাল। সত্য সনাতন টিভি

শিক্ষার্থীরা আরো জানান, ভবিষ্যতেও এসভিএস বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে বলে আমরা আশাবাদী।

সর্বোপরি সনাতন বিদ্যার্থী সংসদ-বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সনাতনী শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট