শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রথের দড়িতে শত শত হাত, ‘মাসির বাড়ি’ আদিত্য ধামে প্রভু জগন্নাথের আগমন রথের রশিতে হাজারো হাত, উৎসবে মুখর চট্টগ্রাম ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনের উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত বাগেরহাটে শুরু দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও মাসব্যাপী মেলা নারায়ণগঞ্জে ধর্মীয় উপাসনালয়ে হামলা, আটক ১ ফরিদপুরে গৌড় গোপাল আঙ্গিনার উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতন শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় মন্দির নির্মাণ কাজের উদ্বোধন।

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
Oplus_131072

 

গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রোজ রোববার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় চর্চা ও উপাসনার সুবিধার্থে নির্মিত হতে যাচ্ছে একটি কেন্দ্রীয় মন্দির। আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফুটবল মাঠের পশ্চিম পার্শ্বে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মন্দির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসাথে কাজ করে যাচ্ছেন। সনাতন ধর্মালম্বীদের জন্য কেন্দ্রীয় মন্দির নির্মাণ সেই অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন। আশা করি মন্দির নির্মাণ কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”

 

এই সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাম প্রসাদ বর্মন, প্রভাষক দীপিকা বিশ্বাসসহ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ। সত্য সনাতন টিভি

 

মন্দিরটি তৈরি হলে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও কর্মচারীরা এখানে নিয়মিত ধর্মীয় কার্যক্রম ও উপাসনা সম্পন্ন করতে পারবেন। এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বহুমাত্রিক ও সহনশীল পরিবেশের অংশ হিসেবে স্বীকৃত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews