সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

বাণী অর্চনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করছে ‘বাণী সেবা সংঘ’

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে
  • শুদ্ধ চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমাজসেবার অঙ্গীকার নিয়ে নতুন এক আলোকবর্তিকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘বাণী সেবা সংঘ’ নামের একটি সামাজিক ও ধর্মীয় সংগঠন। ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের একদল উদ্যমী তরুণ এই সংগঠনের সূচনা করছেন।

    সংগঠনের সদস্যরা জানিয়েছেন, ‘বাণী সেবা সংঘ’ এর লক্ষ্য কেবল পূজার আয়োজনে সীমাবদ্ধ নয় এই সংগঠনের মাধ্যমে তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে চান, মন্দিরগুলোর সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে যুক্ত থাকতে চান এবং সর্বোপরি নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় জ্ঞান ও নৈতিক শিক্ষার বীজ বপন করতে চান।

    এই মহতী যাত্রার সূচনা হতে যাচ্ছে আগামী ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার, বসন্ত উৎসবের অনুষঙ্গে সরস্বতী পূজার মাধ্যমে। ইতোমধ্যেই পূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে বিগ্রহ স্থাপন, আলোকসজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা সবকিছুতেই পরিলক্ষিত হচ্ছে তরুণদের আন্তরিকতা ও দায়িত্ববোধ।

    সংগঠনের অন্যতম উদ্যোক্তারা জানান, বর্তমান সমাজে ধর্মীয় শিক্ষার অভাব, মন্দিরগুলোর প্রতি অবহেলা এবং সামাজিক সচেতনতার ঘাটতি তাদের উদ্বুদ্ধ করেছে এ ধরনের একটি সংগঠন গঠনে।

    ‘বাণী সেবা সংঘ’ ভবিষ্যতে পরিপূর্ণরূপে সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত হয়ে ত্রাণ বিতরণ, শিক্ষা সহায়তা, ধর্মীয় অনুষ্ঠান আয়োজন, বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের পরিকল্পনা গ্রহণ করেছে।

    তরুণ উদ্যোক্তারা আশাবাদী, সমাজের সকল মহল, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রবীণ, শিক্ষিত ও অভিজ্ঞজনরা তাদের পাশে থাকবেন এবং এই সংগঠনের সৎ প্রয়াসকে এগিয়ে নিতে আশীর্বাদ ও সহায়তা করবেন।

    সংগঠনের পক্ষ থেকে জানানো হয় “আমরা বিশ্বাস করি, একটি সমাজ তখনই আলোকিত হয় যখন সেই সমাজের প্রতিটি মানুষ নৈতিক, ধার্মিক ও সেবাপ্রবণ হয়ে ওঠে। ‘বাণী সেবা সংঘ’ সেই আলো ছড়িয়ে দিতে চায় ঘরে ঘরে, প্রাণে প্রাণে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews