রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

পৌষ সংক্রান্তিতে চন্দনাইশ শুক্লাম্বর দীঘী পীঠ মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূণ্যস্নান, পূজা ও মেলা।

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৯ বার পড়া হয়েছে

 

আগামী আসছে ১৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি বাংলার ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ রোজ বুধবার দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী তীর্থস্থান শ্রীশ্রী শুক্লাম্বর দিঘী পীঠ মন্দিরে অনুষ্ঠিত হবে বাৎসরিক উত্তরায়ণ সংক্রান্তি পূণ্যস্নান, পূজা ও মেলা। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা বাইনজুরীতে অবস্থিত এই আয়োজনের দায়িত্বে রয়েছেন শ্রীশ্রী শুক্লাম্বর দিঘী উন্নয়ন কমিটি।

 

 

শ্রীশ্রী শুক্লাম্বর দিঘী উন্নয়ন কমিটি সত্য সনাতন টিভিকে জানিয়েছেন, সংক্রান্তি উপলক্ষে ভোর থেকেই দিঘির পাড়ে ভক্তদের সমাগম ঘটে, পূণ্যস্নান, বিশেষ পূজা ও মানত নিবেদনকে কেন্দ্র করে দিনভর চলে ধর্মীয় আচার-অনুষ্ঠান। পাশাপাশি বসে লোকজ মেলা। এর মধ্যে উউসব মূখর পরিবেশ বিরাজ করছে মন্দির জুড়ে। সত্য সনাতন টিভি

 

স্থানীয়দের ভাষ্য মতে প্রায় ৮০০ বছরেরও বেশি সময় ধরে শুক্লাম্বর দিঘী ভক্তি, বিশ্বাস ও লোকাচারের প্রতীক হয়ে আছে। পৌষ সংক্রান্তিতে প্রতিবছর দূরদূরান্ত থেকে হাজারো পূণ্যার্থী এখানে আসেন। কেউ দিঘিতে দুধ ঢালেন, কেউ কবুতর ও ছাগল স্নান করিয়ে লালসালু খুলে অশ্বত্থ গাছের নিচে ছেড়ে দেন। গাছটিকে ঘিরেও রয়েছে দীর্ঘদিনের লোকবিশ্বাস।

 

দিঘির পাড়ে অবস্থিত শ্রীশ্রী শুক্লাম্বর মন্দিরে ভক্তরা বসেন প্রার্থনায়। অনেকেই মানত করে আসেন কারও বিশ্বাস, এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়।

 

মন্দির কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় প্রবীণ অমর কান্তি ভট্টাচার্য বলেন, ‘শুক্লাম্বর দিঘিকে ঘিরে বহু কিংবদন্তি প্রচলিত আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের বিশ্বাস অটুট রয়েছে। যারা মানত করেন, তারা পূরণ হলে আবার কৃতজ্ঞতা জানাতে ফিরে আসেন।’ সত্য সনাতন টিভি

 

পূণ্যার্থীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক টিম, চিকিৎসা সহায়তা ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখা হবে। সংক্রান্তির দিনটি নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি প্রায় শেষ বলে জানান আয়োজক কমিটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews