রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

মীরসরাইয়ে বাগীশিকের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা সুসম্পন্ন।

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৮ বার পড়া হয়েছে

 

বাগীশিক আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা সফলভাবে সম্পন্ন মীরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণের ধারা অব্যাহত।

 

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর আয়োজনে ০৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয় বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২০২৫। চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এই পরীক্ষার কেন্দ্র হিসেবে মীরসরাই মডেল সরকারি উচ্চ বিদ্যালয় নির্বাচিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক শিক্ষার্থী উৎসাহ ও অনুপ্রেরণায় পরীক্ষায় অংশগ্রহণ করে। সত্য সনাতন টিভি

 

শ্রীমদ্ভগবদগীতার পবিত্র শিক্ষাকে ছড়িয়ে দিতে ও ছাত্রছাত্রীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক চরিত্র ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে এই পরীক্ষা আয়োজন করা হয়।

 

পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন কেন্দ্র সচিব মানিক চক্রবর্তী, সহযোগী হিসেবে ছিলেন সবুজ নাথ ও নিতুল নাথ। এছাড়া তমল দাশ, পিয়াস নাথ, দুর্লভ নাথ, অতুল চৌধুরী, প্রান্ত দও প্রমুখ হল টিচার হিসেবে পরীক্ষার্থীদের পাশে ছিলেন। সত্য সনাতন টিভি

 

পরীক্ষার দিনটি ছিল গম্ভীর, শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষামূলক পরিবেশে পরিপূর্ণ। শিক্ষার্থীরা গীতার সূক্ষ্ম তত্ত্ব ও নৈতিক শিক্ষার প্রশ্নাবলীতে মনোযোগ দিয়ে অংশ নেয়। অভিভাবকরা তাদের সন্তানদের এ ধরনের শিক্ষা-প্রতিযোগিতায় অংশগ্রহণে আনন্দ ও গর্ব প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews