রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

মহেশখালীর ঠাকুরতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী,তুলে দিলেন অর্থ সহযোগিতা।

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এলাকায় সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলা শাখা।

 

গত ০৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সংগঠনের উপজেলা আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। সত্য সনাতন টিভি

 

 

এ সময় জামায়াত নেতৃবৃন্দ সত্য সনাতন টিভিকে বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা ও সম্মিলিত উদ্যোগই পারে বিপর্যস্ত মানুষদের আবার ঘুরে দাঁড়াতে সহায়তা করতে। ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জামায়াতের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও সংগঠনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews