মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

পদ্মাপাড়ের শীতার্ত সনাতনীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল বাংলাদেশ হিন্দু যুব মহাজোট

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

পদ্মাপাড়ের শীতার্ত ও অসহায় সনাতনী জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হিন্দু যুব মহাজোট, কেন্দ্রীয় কমিটি। সংগঠনের উদ্যোগে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পুখরিয়া, আরিচা ঘাট এবং ঘিওর উপজেলার তেরশ্রী কেন্দ্রীয় কালীমন্দির এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি শ্রী বিধান বিহারি গোস্বামী ও সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত চক্রবর্তীর নির্দেশক্রমে বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক রনি রাজবংশীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অদ্য ০৯ জানুয়ারি শুক্রবার সারাদিনব্যাপী এই মানবিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। সত্য সনাতন টিভি

 

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের দরিদ্র ও শীতার্ত মানুষদের মাঝে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র প্রদান করা হয়। এতে শীতার্ত মানুষেরা উপকৃত হন এবং সংগঠনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারী সকল সহযোদ্ধা এবং মানিকগঞ্জ জেলার সার্বিক সহযোগিতায় নিয়োজিত সকল সহযোদ্ধাদের প্রতি বাংলাদেশ হিন্দু যুব মহাজোট, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

 

সংগঠনের নেতৃবৃন্দ সকলের নিকট আশীর্বাদ কামনা করে বলেন, ভবিষ্যতেও যেন বাংলাদেশ হিন্দু যুব মহাজোট আরও বেশি সংখ্যক অসহায় ও শীতার্ত সনাতনী মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া একান্তভাবে প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews