রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

ডা. লায়ন নারায়ণ দেবনাথ ও সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সহায়তায় দৃষ্টিশক্তি ফিরে পেলেন বয়স্ক রোগী।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৫০ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের রয়েল চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ও সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা ডাঃ লায়ন নারায়ণ দেবনাথ দাদার উদ্যোগে আজ এক বয়স্ক রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়েছে।

 

অপারেশনটি সফলভাবে শেষ হওয়ার পর রোগী ও তার পরিবারের সদস্যরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডাঃ নারায়ণ দেবনাথ দাদা তার মানবিক দৃষ্টিভঙ্গি ও নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি সবসময় মানুষের চোখের সুস্থতার জন্য নিবেদিত প্রাণ। সত্য সনাতন টিভি

 

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা ডাঃ নারায়ণ দেবনাথ এর এই আন্তরিকতা ও সাহায্যের জন্য গর্বিত বোধ করেন। তারা বলেন, “দাদা আমাদের সকলকে নিজের সন্তানের মতো ভালোবাসেন ও প্রেরণা দেন। তাঁর এই ভালোবাসা ও সেবামূলক মনোভাব আমাদের কাজকে আরো শক্তিশালী করে।”

 

রয়েল চক্ষু হাসপাতাল এবং সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরণের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে। সত্য সনাতন টিভি

 

এ ধরনের সেবা শুধু ব্যক্তিগত জীবন উন্নয়নের নয়, বরং সামগ্রিক সমাজের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরণের মানবিক উদ্যোগ সমাজে ভালোবাসা, সহানুভূতি ও সবার প্রতি দায়িত্ববোধের চেতনাকে জাগ্রত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews