মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে মাদারীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

 

পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, মাদারীপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

 

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে নির্মাণাধীন শীল বাড়ি শ্মশান মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরেন আয়োজকরা। সত্য সনাতন টিভি

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাম সৈনিক ব্লাড ব্যাংক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাগর শীল সুজন। আরও উপস্থিত ছিলেন স্থানীয় হিন্দু নেতা রমেশ চন্দ্র শীল, বিপ্লব শীল, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব সৈকত মন্ডল, আহ্বায়ক কমিটির সদস্য প্রসেনজিৎ শীলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

 

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews