1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বানারীপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক: সুমন দেবনাথ | বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

 

বরিশালের বানারীপাড়ায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনায় বানারীপাড়া কেন্দ্রীয় মহাশ্মশান এর শ্রী শ্রী কালী মাতার মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বানারীপাড়া উপজেলা শাখা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বানারীপাড়া উপজেলা শাখার উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দেবাশীষ দাস এর সভাপতিত্বে এসময় আলোচনা করেন বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু গৌতম সমদ্দার, বানারীপাড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক অধ্যাপক দেবকুমার সরকার, শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সাংগঠনিক সম্পাদক বাবু ভক্ত কর্মকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যান ফ্রন্ট এর বানারীপাড়া উপজেলা শাখা ‘র যুগ্ম আহবায়ক শিক্ষক কমল কান্তি বিশ্বাস । বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু রিপন বনিক।

 

এসময় উপস্থিত ছিলেন শ্রীগুুরু সংঘ বানারীপাড়া শাখার সাবেক যুগ্ম সম্পাদক বাবু অসীম কর্মকার, বাবু শংকর কর্মকার, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু ত্রিদেব রায়, বানারীপাড়া পৌর পূজা উদযাপন পরিষদের দিপংকর শীল, ঠাকুর বাড়ি পূজা উদযাপন কমিটির উপদেষ্টা বাবু রামলাল সমদ্দার , শংকর পালের বাড়ি ‘র দূর্গা মন্দির এর অন্যতম সদস্য বাবু প্রবীর পাল, বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন মন্দির এর সেবাইত জয় বনিক , বানারীপাড়া মহাশ্মশান এর সেবাইত পুতুল রানী শীল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট