রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, কান্তজীউ মন্দির প্রাঙ্গণে আয়োজন স্থগিত

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ শোকাবহ উপলক্ষে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

 

এমন শোকময় সময় ও বিশেষ পরিস্থিতির কারণে আগামী ১লা জানুয়ারি ২০২৬ খ্রিঃ, রোজ বৃহস্পতিবার, দিনাজপুরের ঐতিহাসিক শ্রীশ্রী রুক্মিণী কান্তজীউ মন্দির প্রাঙ্গণে যে অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল, তা আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

 

আয়োজক কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের জন্য সকলের নিকট বিনয়ের সঙ্গে ক্ষমা প্রার্থনা করেছে এবং শোকের এ সময়ে জাতির সঙ্গে সংহতি প্রকাশ করেছে। আয়োজক ভক্তবৃন্দ জানান,ঘোষণাকৃত অনুষ্ঠানটি যথাসময়ে দায়িত্বশীল ও শ্রদ্ধেয় সিনিয়র ব্যক্তিবর্গের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী সময় বা তারিখ নির্ধারণ করে বিস্তারিতভাবে সকলের জ্ঞাতার্থে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews