1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিঘীনালায় ‘ত্রিশুল ধারী সংঘ’-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : অনিক দাশ | খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় সনাতনী ধর্মীয় ও সামাজিক সংগঠন ত্রিশুল ধারী সংঘ–এর নামফলক উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সনাতনী সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘীনালা শ্রী শ্রী সনাতন শিব মন্দিরের সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দে। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিউলি বিশ্বাস, পরিমল শীলসহ স্থানীয় সনাতনী সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা বলেন, দিঘীনালার সনাতনী সমাজের ঐক্য ও সামাজিক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করতেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সমাজসেবা, ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সনাতনী সমাজের পাশে দাঁড়ানোই ত্রিশুল ধারী সংঘের মূল লক্ষ্য।

 

উদ্বোধনী অনুষ্ঠানে শিবু চন্দ্র দে আনুষ্ঠানিকভাবে সংগঠনের নামফলক উন্মোচন করেন। আয়োজকেরা জানান, ২০২৫ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

 

সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন নয়ন চন্দ্র দাশ, তীর্থ চক্রবর্তী, প্রশান্ত চক্রবর্তী, বিজয় দাশ, শিমুল দাশ, আকাশ দাশ ও দীপন দাশ।

 

কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহুল শীল। সাধারণ সম্পাদক অজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক অমিত মলাকার, অর্থ সম্পাদক সজিব দাশ, দপ্তর সম্পাদক শুভ দাশ, প্রচার সম্পাদক পরশ কুমার খা, সাংস্কৃতিক সম্পাদক রাজ শীল এবং মহিলা সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করবেন দেবী দে।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা নতুন সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট