বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের উদ্যোগে প্রতিবন্ধী পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান।

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ ফেনী জেলা শাখার পক্ষ থেকে মানবিক সহায়তার অংশ হিসেবে ফেনী সদর উপজেলার রামপুর এলাকায় বসবাসরত এক প্রতিবন্ধী ছেলের মায়ের জন্য এক মাসের প্রয়োজনীয় বাজার সামগ্রী প্রদান করা হয়েছে।

 

জানা যায়, উক্ত পরিবারে তিন ভাই-বোন ছিলেন। এক ভাই ও এক বোন প্রতিবন্ধী। প্রতিবন্ধী বোনের ইতোমধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে। পরিবারের যে একমাত্র ভাই সুস্থ ছিলেন এবং সংসারের সকল দায়িত্ব বহন করতেন, তিনি গত বছর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। ভাইয়ের অকাল মৃত্যুতে পরিবারটি চরম সংকটে পড়ে।

 

বর্তমানে মা তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অত্যন্ত কষ্টের সঙ্গে দিনযাপন করছেন। সংসার পরিচালনা করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। এই মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ ফেনী জেলা শাখা পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে এবং এক মাসের বাজার সামগ্রী প্রদান করে। “সত্য সনাতন টিভি”

 

এই মানবিক কার্যক্রমে উপস্থিত ও সহযোগিতা করেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আকাশ পাল, নির্বাহী সভাপতি অর্না চন্দ অনন্যা, সাধারণ সম্পাদক দুর্জয় পাল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন আকাশ দাস অন্তু, শুভ দাস, তন্ময় শর্মা, সৌরভ দে ও সুশান্ত দাস।

 

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews