1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রমনা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও প্রার্থনা সভা

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত | ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ঢাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালী মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ২৯ নভেম্বর ২০২৫ শনিবার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ–ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহ–প্রান্তিক বিষয়ক সম্পাদক এবং পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস, সাধারণ সম্পাদক সমীর বসু, সাংগঠনিক সম্পাদক জয়দেব জয়, কেন্দ্রীয় কমিটির আরও নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর কমিটির প্রতিনিধিরা।

 

প্রার্থনা সভায় বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক সংগ্রামী প্রতীক। তার দ্রুত আরোগ্যই এখন জাতির প্রত্যাশা।” তারা খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করেন।

 

প্রার্থনা শেষে শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্যের জন্য বিশেষ মঙ্গল প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতা–কর্মী ও সনাতন ধর্মাবলম্বী ভক্তরা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট