1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সন্ধান মিলেছে ফরিদপুরের ‌হিন্দু কিশোরী নিরুপমা সিকদারের। লাখাইয়ে ধর্মীয় স্থাপনায় মল লেপনের অভিযোগ, এলাকায় ক্ষোভ।। অসহায় বৃদ্ধ মা ও দুই প্রতিবন্ধী মেয়ের বাঁচার আকুতি। অভয়নগরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের। ফরিদপুরে নিরুপমা শিকদার নামে হিন্দু কিশোরী নিখোঁজ। বারদীতে লোকনাথ বাবার তিরোধান উৎসবে তীর্থযাত্রায় নড়িয়া-ঘড়িষার যুব সংঘ। দলদলি চা বাগানে ইসকন ইয়ূথ ফোরামের কৃষ্ণভাবনামৃত প্রচার ও কুইজ প্রতিযোগিতা ফরিদপুরে শ্রীবাস চন্দ্র বিশ্বাস নামে এক সনাতনী কিশোর নিখোঁজ। দুর্জয় দাশগুপ্তের বক্তব্যের সমালোচনা করে সুস্মিতা করের ফেইসবুক পোস্ট। গীতা প্রচার ফাউন্ডেশনের নতুন পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।

মজুমদারখীলে শ্রী শ্রী শ্যামা পূজা ও ৪৬তম বর্ষপূর্তি মহোৎসব আগামীকাল থেকে।

নিজস্ব প্রতিবেদক : সৌরভ সাহা | রাঙ্গুনিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

 

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মজুমদারখীল গ্রামে আয়োজিত হতে যাচ্ছে শ্রী শ্রী শ্যামা পূজা ও ৪৬তম বর্ষপূর্তি মহোৎসব। স্থানীয় পূজা উদ্যাপন কমিটি ও ভক্ত-শুভানুধ্যায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত এ উৎসব ঘিরে ইতিমধ্যেই এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

মহোৎসবটি চলবে আগামী ১৯ থেকে ২৪ অক্টোবর ২০২৫ (১ – ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) পর্যন্ত, মজুমদারখীল শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে।

 

পুরো সময়জুড়ে অনুষ্ঠিত হবে শ্যামা আরাধনা, নামসংকীর্তন, ধর্মীয় নাটিকা, সাংস্কৃতিক পরিবেশনা ও আরতী কীর্তন। সন্ধ্যায় পরিবেশিত হবে “প্রণাম” ও অন্যান্য শিল্পীদের ভক্তিমূলক সংগীত, যা দর্শক ও ভক্তদের মুগ্ধ করবে।

 

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হরিনামযজ্ঞ ও ধর্মীয় নাটিকা, যা পূজার ভক্তিময় আবহকে আরও গভীর করবে বলে আয়োজকরা জানিয়েছেন।

 

মহোৎসব সফল করতে ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক দল, স্থানীয় তরুণ-যুবসমাজ এবং ধর্মপ্রাণ ভক্তরা নানামুখী প্রস্তুতি নিচ্ছেন।

 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,

“এই মহোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তি, সংস্কৃতি ও ঐক্যের এক মিলনমেলা। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরিবারসহ উপস্থিত থেকে শ্যামার আশীর্বাদ গ্রহণের জন্য।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট