শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

হরিপুরে প্রথমবারের মতো হতে যাচ্ছে রথযাত্রা, চলছে ব্যাপক প্রস্তুতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের হরিপুর এলাকায় এবার প্রথমবারের মতো রথ নিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে ১০ম শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হবে।

 

আয়োজক কমিটি জানিয়েছে, আগামী ২৯ জুন স্নানযাত্রা, ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। উৎসবকে ঘিরে ইতিমধ্যে স্থানীয় ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

 

স্নানযাত্রার দিন ২৯ জুন সকাল ১০টায় অনুষ্ঠানের শুভ সূচনা হবে। এদিন পদাবলী কীর্তন, মহাভিষেক, গজবেশ ও পদ্মবেশ দর্শনের আয়োজন থাকবে। দুপুর ১টায় ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হবে।

 

রথযাত্রার দিন ১৬ জুলাই সকাল ৯টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। পরে ধর্মীয় গান ও নৃত্য পরিবেশন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজের আগমন ও বরণ অনুষ্ঠান রয়েছে। বিকেল ৩টায় জগন্নাথ, বলদেব ও শুভদ্রার বিগ্রহ রথে আরোহনের মধ্য দিয়ে মহাশোভাযাত্রা বের হবে।

 

এ ছাড়া আগামী ২৪ জুলাই বিকেল ৩টায় উল্টো রথযাত্রা উপলক্ষে পুনরায় মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

 

আয়োজকরা জানান, উৎসবের প্রতিটি পর্বে ভক্ত নরনারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও ঐতিহ্যের এক মিলনমেলা গড়ে উঠবে। তাঁরা রথযাত্রা সফল করতে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর উপস্থিতি কামনা করেছেন।

 

উৎসবের আয়োজন করা হয়েছে হরিপুরের রশিক ঠাকুর আচার্য্য বাড়ি প্রাঙ্গণে। একই সঙ্গে নতুন রথ নির্মাণ ও ক্রয়ের জন্য ভক্তদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews