রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

স্কুলে খেলা-ধুলার সময় পড়ে আহত, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মাদারীপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে সহপাঠীদের সঙ্গে খেলার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হওয়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম তনয় পাল (১৩)। সে শহরের কুলপদ্বী চৌরাস্তা এলাকার বাসিন্দা এবং ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

বিদ্যালয় ও পরিবার সূত্রে জানা গেছে, ক্লাস চলাকালে সহপাঠীদের সঙ্গে খেলার ছলে একটি ক্যাপ নিয়ে টানাটানির সময় তনয় ভারসাম্য হারিয়ে শ্রেণিকক্ষের মেঝেতে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

 

ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

 

পরিবারের সদস্যরা জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তনয়ের মৃত্যু হয়।

 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, সহপাঠীদের সঙ্গে খেলার সময় ক্যাপ নিয়ে টানাটানির একপর্যায়ে তনয় ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়।

 

এ ঘটনায় বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ তনয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews