রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া বিজয়ের জীবন থামল ১৯ বছরেই

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

নিহত বিজয় চন্দ্র দে উপজেলার উত্তর ধুরুম এলাকার বারই পাড়ার বাসিন্দা। তিনি সুমন চন্দ্র দের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বিজয় এসএসসি পাস করার পর জীবিকার তাগিদে থাই গ্লাসের কাজ করতেন। তাঁর বাবা দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন এবং কোন কাজ করতে পারতেন না। ফলে পরিবারের ভরণপোষণের পুরো দায়িত্ব ছিল বিজয়ের ওপর।

 

স্বজনেরা জানান, গত মঙ্গলবার (৯ তারিখ) বিকেল প্রায় পাঁচটার দিকে কাজ শেষ করে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বিজয়। এ সময় কর্মস্থলে একটি গ্রাইন্ডার (গ্যালান্ডার) মেশিনের বৈদ্যুতিক সংযোগ খুলতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর জীবন রক্ষা করা সম্ভব হয়নি। সত্য সনাতন টিভি

 

বিজয়ের মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। স্বজনদের ভাষ্য, সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তাঁরা এখন দিশেহারা। বৃদ্ধ ও অসুস্থ বাবাসহ পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সত্য সনাতন টিভি

 

স্থানীয় বাসিন্দারা বলেন, পরিবারে একমাত্র উর্পাজন করতেন বিজয়,তার মৃত্যুতে থেমকে গেল তার পরিবার। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews