মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী ধর্মান্তরের পর আবার সনাতন ধর্মে ফিরে এসেছেন বলে তাঁর পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে। গত ২৮ মে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুদ্ধি যজ্ঞ সম্পন্ন হওয়ার মাধ্যমে তাঁর প্রত্যাবর্তনের আনুষ্ঠানিকতা শেষ হয়।

 

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী গত বছরের আগস্ট-পরবর্তী সময়ে ওই শিক্ষার্থী এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে তিনি চট্টগ্রামে গিয়ে ধর্ম পরিবর্তন করে বিয়ে করেন বলে পরিবারের দাবি। বিষয়টি জানতে পেরে পরিবারের পক্ষ থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়। পরবর্তীতে প্রশাসনের সহায়তায় তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে আনা সম্ভব হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সত্য সনাতন টিভি

 

পরিবার ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ফিরে আসার পর শিক্ষার্থীর সঙ্গে দীর্ঘ সময় ধরে পারিবারিক আলোচনা, পরামর্শ ও মানসিক সহায়তার কার্যক্রম চালানো হয়। এ সময় তাঁকে তাঁর পারিবারিক ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও পরিচয় সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি ধর্মান্তর, ব্যক্তিগত সম্পর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়েও আলোচনা করা হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। সত্য সনাতন টিভি

 

দীর্ঘদিনের এই প্রক্রিয়ার পর তিনি নিজ সিদ্ধান্তে পুনরায় সনাতন ধর্মে ফেরার আগ্রহ প্রকাশ করেন বলে পরিবারের দাবি। এর পরিপ্রেক্ষিতে গত ২৮ মে শাস্ত্রীয় বিধান অনুসারে শুদ্ধি যজ্ঞের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং স্থানীয় সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

শিক্ষার্থীর পরিবার তাঁর নতুন জীবনের জন্য সবার আশীর্বাদ ও শুভকামনা কামনা করেছে। স্থানীয় সনাতনী সমাজের প্রতিনিধিরাও আশা প্রকাশ করেছেন, তিনি ভবিষ্যতে নিজের শিক্ষা ও ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews