রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রথযাত্রা-২০২৬ উপলক্ষে রাঙ্গুনিয়ায় জাগো হিন্দু পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন উখিয়ায় হরি মন্দিরে বৃক্ষরোপণ, নতুন বাগীশিক কমিটিকে সংবর্ধনা ও গুরুকুলের পুরস্কার বিতরণ সনাতন সেবক সংঘের উদ্যোগে ৩১তম শ্রীকৃষ্ণ বৈদিক বিদ্যাপীঠের শুভ উদ্বোধন মুক্তিযুদ্ধের দুর্ধর্ষ গেরিলা জগৎজ্যোতি দাস: আত্মত্যাগ, বীরত্ব ও ইতিহাসের এক অনন্য অধ্যায় ভোলার, গজারিয়া বাজারের কৃষ্ণ কালী মন্দিরে চুরির ঘটনা, তদন্তের দাবি স্থানীয়দের ড. কুশল বরণ চক্রবর্তীর উদ্যোগে মন্দিরে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সংগঠিত হচ্ছে সনাতন যুবশক্তি: বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ফরিদপুরের মধুখালীতে শিপন বিশ্বাসের সঙ্গীত জীবনের অদম্য লড়াই প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার আশঙ্কা পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসলের সময় নিখোঁজ চিকিৎসক

পুকুর খননে উদ্ধার প্রাচীন কষ্টি পাথরের দূর্গা মূর্তি, উল্লাপাড়ায় চাঞ্চল্য

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর খননের সময় কষ্টি পাথরের তৈরি একটি প্রাচীন দূর্গা মূর্তি উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া (বড় আনদার) এলাকায় এ ঘটনা ঘটে। মূর্তিটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। সত্য সনাতন টিভি

 

স্থানীয় বাসিন্দারা জানান, একটি পুকুর সংস্কারের কাজ চলছিল। খননকাজে ব্যবহৃত এক্সাভেটর মেশিনের বাকেটে হঠাৎ করেই মূর্তিটি উঠে আসে। পরে শ্রমিকেরা বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

 

উদ্ধার হওয়া মূর্তিটি কালো কষ্টি পাথরের তৈরি এবং এতে সূক্ষ্ম কারুকাজ রয়েছে বলে স্থানীয়রা জানান। তাঁদের ধারণা, এটি বহু পুরোনো কোনো মন্দির বা ধর্মীয় স্থাপনার অংশ হতে পারে, যা দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা পড়ে ছিল। সত্য সনাতন টিভি

 

খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মূর্তিটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির প্রকৃত ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব যাচাইয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews