রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

রাঙ্গুনিয়ায় ধর্মীয় নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হচ্ছে নতুন প্রজন্ম

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর সাবেক রাঙ্গুনিয়ায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে সাপ্তাহিক গীতা ক্লাস। শ্রী শ্রী রাস বিহারী ধাম প্রাঙ্গণে অবস্থিত “উত্তর সাবেক রাঙ্গুনিয়া শ্রী শ্রী গীতা শিক্ষা নিকেতন”-এ আয়োজিত এ কার্যক্রমে অংশ নিচ্ছে বিভিন্ন বয়সী ১৫০ জন শিক্ষার্থী।

 

২০২০ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা নিকেতনটি ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চর্চা বিকাশের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী শ্রী লিটন মজুমদার ও শ্রী মিল্টন মজুমদার। তাঁদের ব্যক্তিগত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় স্থানীয় পর্যায়ে ধর্মীয় শিক্ষার একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম গড়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত গীতা ক্লাসে শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক পাঠ, শুদ্ধ উচ্চারণ, অর্থ ও ব্যাখ্যা শেখানো হয়। ক্লাস পরিচালনা করেন শ্রী প্রদীপ দে। তিনি সহজ ভাষায় গীতার দার্শনিক ও নৈতিক শিক্ষাগুলো শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন, যা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করছে।

 

গীতা স্কুল পরিচালনা কমিটি সত্য সনাতন টিভিকে জা, আধুনিক সমাজে নৈতিক অবক্ষয় রোধে এ ধরনের ধর্মীয় শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গীতা ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মশুদ্ধি, সহনশীলতা, ধৈর্য ও মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হচ্ছে।

 

স্থানীয় শিশু-কিশোর, যুবক-যুবতী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের অংশগ্রহণে প্রতি সপ্তাহে ক্লাসটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনেক অভিভাবক নিয়মিতভাবে তাদের সন্তানদের এই ক্লাসে পাঠাচ্ছেন, যাতে তারা ছোটবেলা থেকেই নৈতিক ও ধর্মীয় চর্চার মধ্যে বেড়ে উঠতে পারে।

 

স্থানীয় সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে পরিচালিত এই গীতা শিক্ষা নিকেতন ভবিষ্যতে কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা সকল ধর্মপ্রাণ মানুষের নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews