শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকেশ্বরীতে ট্রান্সজেন্ডার নারীর বিয়ে ঘিরে আলোচনা, কী বলে সনাতন ধর্ম? টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল বাংলাদেশি চিকিৎসক অদিতি সাহার প্রাণ চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র মন্দিরের সহ-সভাপতি দীপক কুমার দাসের জন্মদিন উদযাপন দীঘিনালায় শ্রী শ্রী শংকর মঠ গীতা আশ্রমে ভাবগাম্ভীর্যে গুরু পূর্ণিমা উদযাপন নেপালের সুনসারিতে সাম্প্রদায়িক সংঘর্ষ, গুলিতে নিহত ১; কারফিউ জারি পিরোজপুরের মঠবাড়িয়ায় হিন্দু শিক্ষকের বাসায় ডাকাতির অভিযোগ অবসরের দুদিন আগে সিলেটে পুলিশ কর্মকর্তা মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার গুরু পূর্ণিমায় সনাতন ঋষি অনাথ আশ্রমে চাল ও অর্থ সহায়তা, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত নড়াইল জমিদার বাড়ির সর্বমঙ্গলা মন্দির: বেলে পাথরের অনন্য স্থাপত্যে ইতিহাসের স্মৃতি

অযত্নে ধুঁকছে ৩০০ বছরের জোড়া শিবমন্দির

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরোনো জোড়া শিবমন্দিরটি অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত উদ্যোগ না নিলে ঐতিহ্যবাহী এই স্থাপনাটি হারিয়ে যেতে পারে।

 

মন্দির প্রাঙ্গণে থাকা শিলালিপি থেকে জানা যায়, ১১০৫ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত এই জোড়া শিবমন্দির দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিবছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে এখানে শিবপূজাসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সত্য সনাতন টিভি

 

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মন্দিরটির অবস্থা অত্যন্ত নাজুক। দেয়ালে নোনা ধরায় পলেস্তারা খসে পড়ছে, টেরাকোটার নকশা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাচীন দরজাগুলো ভেঙে পড়ার উপক্রম, গম্বুজে দেখা দিয়েছে বড় ফাটল। ছাদের ফাঁকে গজিয়ে ওঠা বটগাছ ও শেকড় স্থাপনাটির কাঠামো আরও দুর্বল করে তুলছে। মন্দিরের ভেতরে থাকা দুটি শিবলিঙ্গও সুরক্ষার বাইরে রয়েছে।

 

স্থানীয় বাসিন্দা সমীর চক্রবর্তী ও অরবিন্দু দাসসহ কয়েকজন জানান, দীর্ঘদিন কোনো বড় ধরনের সংস্কার না হওয়ায় মন্দিরটির এই বেহাল অবস্থা। প্রত্নতাত্ত্বিক গুরুত্ব থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান উদ্যোগ নেই। ভক্তরা মাঝে মাঝে নিজ উদ্যোগে রং করলেও প্রাচীন কাঠামো সংরক্ষণের মতো কাজ তাদের পক্ষে সম্ভব নয়। সত্য সনাতন টিভি

 

মন্দিরের পুরোহিত বিষ্ণুপদ চক্রবর্তী বলেন, এখানে নিয়মিত পূজা-অর্চনা ও দর্শনার্থীদের আগমন ঘটে। কিন্তু প্রতিদিনই মন্দিরটির অবস্থা খারাপ হচ্ছে। দ্রুত সংস্কার না হলে এটি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

 

স্থানীয় সচেতন মহল বলছে, ফকিরহাটের এ ধরনের প্রাচীন স্থাপনাগুলোকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত করে সংরক্ষণে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা গেলে এই ঐতিহ্য রক্ষা করা সম্ভব।

 

এ বিষয়ে বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews