1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গীতাপাঠে নিজেদের মধ্যে বিশৃঙ্খলার জেরে অনুষ্ঠানস্থল লন্ডভন্ড, আহত ৬ নন্দীগ্রামে গৃহবধূকে শ্লীলতাহানি, অভিযুক্ত নুর নবী গ্রেফতার অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য ও পৌরাণিক গুরুত্ব ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় হিন্দু কলেজছাত্রী নিহত, চালক আকাশ সরকার আহত ইলিয়টগঞ্জে মহাশ্মশান কমপ্লেক্সে কালী ও শিব পূজা উদযাপন, সাংস্কৃতিক সন্ধ্যায় ভক্তদের ঢল নোয়াখালীতে তিরোভাব উৎসবে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর ফ্রী মেডিকেল ক্যাম্প নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ গাইবান্ধায় হরিজন সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি ভুক্তভোগী পরিবারের নিজের রাইফেলের গুলিতে প্রাণ গেল পুলিশ সদস্য সম্রাট এর চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন গ্রুপের উদ্যোগে গীতা স্কুল পুনঃউদ্বোধন ও গীতা বিতরণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় হিন্দু কলেজছাত্রী নিহত, চালক আকাশ সরকার আহত

নিজস্ব প্রতিবেদক : অংকন দে | ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

ফরিদপুর শহরের কোতোয়ালি থানাধীন মেরিন ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সামনে সড়ক দুর্ঘটনায় উপাসনা ঘোষ (১৮)নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত শিক্ষার্থী ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউশন ‌ এর ‌ সিভিল বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী ছিলেন বলে জানা গেছে।

 

আজ রোববার বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে মেরিন ইন্সটিটিউটের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত উপাসনা ঘোষ ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে। আহত আকাশ বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার বিধান সরকারের ছেলে। সত্য সনাতন টিভি

 

পুলিশ সূত্রে জানা যায়, আকাশ মোটরসাইকেল (ডিসকভার ১০০ সিসি, রেজি: রাজবাড়ি-হ-১১-৩৫৩০) যোগে উপাসনা ঘোষকে নিয়ে টেপাখোলা রিয়ো পেট্রলপাম্প থেকে জ্বালানি নিয়ে বেরিবাঁধ দিয়ে শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে মেরিন ইন্সটিটিউটের সামনে পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি লরি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৭-০৫৬০)-কে ওভারটেক করার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুজনই গুরুতর আহত হন। সত্য সনাতন টিভি

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক আকাশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরি ট্রাকের চালক হেলপার হোসেন মোল্লা (১৯)-কে হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট