
বাংলা নববর্ষ ১৪৩৩ ও পহেলা বৈশাখ উপলক্ষে বগুড়া জেলার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পূজা উদযাপন ফ্রন্ট, বগুড়া জেলা শাখা।
সংগঠনটির আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস ও সদস্যসচিব গৌড়চন্দ্র পদ্মার চন্দন এক যৌথ বার্তায় বলেন, নতুন বছর শুধু ক্যালেন্ডারের পরিবর্তন নয়; বরং প্রতিটি দিন যেন মঙ্গল ও আলোর পথে পরিচালিত হয়, সেটিই হোক সবার প্রত্যাশা। তারা বলেন, ঐতিহ্য ও ধর্মীয় চেতনাকে ধারণ করে বৈদিক ও সনাতনী আদর্শের প্রতিফলন ঘটানোর মধ্য দিয়েই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সত্য সনাতন টিভি
বার্তায় আরও বলা হয়, পূজা উদযাপন ফ্রন্ট একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও সংগঠনটি সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। সত্য সনাতন টিভি
বাংলা নববর্ষের এই শুভক্ষণে সংগঠনটির পক্ষ থেকে সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।