শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ফরিদপুরে মহাদেব শিবের চালান উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরে হাজারো ভক্তের সমাগম

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহাদেব শিবের চালান উপলক্ষে শহরের রথখোলা এলাকার চৌধুরী বাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণে হাজারো ভক্তের সমাগম ঘটেছে। বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে ভক্তরা দলে দলে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন।

 

ভক্তদের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রাসহ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে শিবের চালান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তরা ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা-অর্চনায় অংশ নেন। সত্য সনাতন টিভি

 

এদিকে শিবের চালান উপলক্ষে আজ রাতে নীল পূজা ও উড়া ভোগ অনুষ্ঠিত হবে। আগামীকাল গঙ্গা পূজার আয়োজন রয়েছে। এছাড়া আগামী পরশুদিন বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন রবিদাস পল্লীর গুরু বাবাজি হিসেবে পরিচিত কালাচাঁদ রবিদাস। সত্য সনাতন টিভি

 

আয়োজক সূত্রে জানা গেছে, এই পূজাকে কেন্দ্র করে গত নয় দিন ধরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ভক্ত অংশগ্রহণ করেছেন।

 

স্থানীয়দের মতে, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews