1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সপরিবারে ঢাকেশ্বরী মন্দিরে শ্রীকান্ত আচার্য নওগাঁর মহাদেবপুরে পুকুর খননে উদ্ধার কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি রাঙ্গুনিয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে লীলা কীর্তন অনুষ্ঠিত হবিগঞ্জে প্রাচীন কালী মন্দিরে ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা নববর্ষের দিনে সাভারে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে বসতবাড়ি ও মন্দির ভাঙচুর সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন অস্তিত্ব সংকটে চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী নীল নাচ শিব-কালীর ঐশ্বরিক মিলনের বিশ্বাসে রাঙ্গুনিয়ায় ক্ষেত্রপাল পূজা, প্রাণবন্ত মেলা আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন। ফরিদপুরে মহাদেব শিবের চালান উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরে হাজারো ভক্তের সমাগম

ফরিদপুরে মহাদেব শিবের চালান উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরে হাজারো ভক্তের সমাগম

অংকন দে || ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহাদেব শিবের চালান উপলক্ষে শহরের রথখোলা এলাকার চৌধুরী বাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণে হাজারো ভক্তের সমাগম ঘটেছে। বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে ভক্তরা দলে দলে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন।

 

ভক্তদের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রাসহ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে শিবের চালান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তরা ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা-অর্চনায় অংশ নেন। সত্য সনাতন টিভি

 

এদিকে শিবের চালান উপলক্ষে আজ রাতে নীল পূজা ও উড়া ভোগ অনুষ্ঠিত হবে। আগামীকাল গঙ্গা পূজার আয়োজন রয়েছে। এছাড়া আগামী পরশুদিন বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন রবিদাস পল্লীর গুরু বাবাজি হিসেবে পরিচিত কালাচাঁদ রবিদাস। সত্য সনাতন টিভি

 

আয়োজক সূত্রে জানা গেছে, এই পূজাকে কেন্দ্র করে গত নয় দিন ধরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ভক্ত অংশগ্রহণ করেছেন।

 

স্থানীয়দের মতে, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট