বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন আদালতে হরিদাস চন্দ্রের প্রশ্ন “মন্দির করা কি আমার অপরাধ?”; ৪ দিনের রিমান্ড মঞ্জুর চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে কৃষিবিদ সৈকত পাল রিমুর মানবিক উদ্যোগ হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারের নিন্দা, মুক্তি দাবি ঐক্য পরিষদের ধর্মীয় অনুভূতিতে আঘাত: সম্প্রীতি রক্ষায় সচেতনতা, আইন ও পারস্পরিক শ্রদ্ধার ওপর জোর চিকিৎসাশিক্ষার পাশাপাশি সংগীতসাধনায় স্নিহা চক্রবর্তী সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, বিতরণ করা হলো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ রামুতে ঢলের পানিতে তলিয়ে প্রাণ গেল নিরঞ্জন দাসের

হাম থেকে রক্ষায় ফরিদপুরের এক গ্রামে ৬০ বছর ধরে হচ্ছে শীতলা পূজা

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সদরপুরে হাম-বসন্তসহ বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার আশায় প্রায় ছয় দশক ধরে বিশেষ ধর্মীয় আচার শীতলা পূজা পালন করে আসছেন গ্রামবাসীরা।

 

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মালোপাড়া গ্রামে এ পূজা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও গ্রামের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ পূজায় অংশ নেন।

 

প্রতি বছরের মতো এবারও গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঢাক-ঢোলের তালে মুখরিত হয়ে ওঠে পুরো গ্রাম। বিশেষ আকর্ষণ হিসেবে এদিন গ্রামবাসীরা কাদা-মাটিতে মেতে ওঠেন। আনন্দ-উল্লাসে একে অপরকে কাদা মাখিয়ে তারা উৎসবের আনন্দ ভাগাভাগি করেন, যা দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ।

 

স্থানীয়দের বিশ্বাস, শীতলা দেবীর পূজা করলে হাম, বসন্তসহ বিভিন্ন রোগ থেকে গ্রামবাসী সুরক্ষিত থাকে। সেই বিশ্বাস থেকেই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পূজার আয়োজন করা হচ্ছে।

 

গ্রামের প্রবীণ বাসিন্দারা জানান, তাদের পূর্বপুরুষরা প্রায় ৬০ বছর আগে এ পূজার প্রচলন করেন। তখন এলাকায় হাম-বসন্তের প্রকোপ বেশি থাকায় রোগ থেকে মুক্তির আশায় এ পূজা শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।

 

স্থানীয়দের মতে, আধুনিক চিকিৎসাব্যবস্থার উন্নতি হলেও এ ঐতিহ্যবাহী পূজা তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসের অংশ হয়ে দাড়িয়েছে। তাই প্রতি বছরই তারা যথাযোগ্য মর্যাদায় এই পূজা উদযাপন করে থাকেন।

 

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, এটি শুধু ধর্মীয় আচার নয়, বরং গ্রামবাসীর ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews