1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে মন্দিরের পুকুর ভরাটে ৫০ হাজার টাকা জরিমানা সংগীতে ধর্মীয় চেতনা ছড়াতে মাঠে নামছে সনাতনী ব্যান্ড ‘মহামায়া’ সাভারের পানপাড়া মহল্লায় সনাতন মহাসংঘের সরেজমিন পরিদর্শন, ন্যায়বিচারের দাবি ফেনীতে ছাগলনাইয়ায় চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’ এর ১০ম গীতা দান কর্মসূচি সম্পন্ন।। বগুড়ার শিবগঞ্জে মন্দির সংস্কার কাজে পূজা উদযাপন ফ্রন্টের ঢেউটিন প্রদান উখিয়ায় মহতী গীতাপাঠ, ভজন-কীর্তন ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন আফজাল হোসেন খান পলাশকে পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা জাতীয় গীতাপাঠ প্রতিযোগিতায় খ-বিভাগে ২য় স্থান অর্জন করলেন ফরিদপুরের শর্মিষ্ঠা কর্মকার বিতর্ক পেরিয়ে বিদায় নিলেন শিক্ষক হৃদয় মণ্ডল চট্টগ্রামে ‘আর্যপুত্র’ নামে নতুন সনাতনী ব্যান্ডের আগমন

সংগীতে ধর্মীয় চেতনা ছড়াতে মাঠে নামছে সনাতনী ব্যান্ড ‘মহামায়া’

স্টাফ রিপোর্টার : জয় দেব নাথ | চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

ধর্মীয় চেতনা ও সংগীতের শক্তিকে একত্রে ধারণ করে নতুনভাবে পথচলা শুরু করেছে সনাতনী ব্যান্ড ‘মহামায়া’। সনাতন ধর্মের মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই ব্যান্ডের উদ্যোগ ইতিমধ্যে সাড়া ফেলেছে স্থানীয়ভাবে।

 

ব্যান্ডটির প্রতিষ্ঠাতা অমিত কর ও এ্যানি মল্লিক কর সত্য সনাতন টিভিকে জানান, তাদের মূল লক্ষ্য সনাতনী সমাজের তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রাখা এবং ধর্মীয় সংগীতের মাধ্যমে একটি ইতিবাচক সাংস্কৃতিক ধারা গড়ে তোলা। তারা চান পূজা মণ্ডপসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আয়োজনে সনাতনী গানকে আরও জনপ্রিয় করে তুলতে। সত্য সনাতন টিভি

 

‘মহামায়া’ ব্যান্ডের সদস্যরা হলেন মেইন ভোকাল এ্যানি মল্লিক, সাপোর্ট ভোকাল অভিজিৎ ধর, ড্রামার রকি মুখার্জি, কীবোর্ডে অপূর্ব বৈষ্ণব, লিড গিটারিস্ট দীপ্ত, বেইজ গিটারিস্ট রনি শীল এবং মৃদঙ্গে ইমন সেন। ব্যান্ডটির পরিচালনায় রয়েছেন অমিত কর ও সুমন মহাজন। সত্য সনাতন টিভি

 

ব্যান্ডের সদস্যরা জানান, তারা নিজেদের মৌলিক সনাতনী গান তৈরি করার পরিকল্পনা করছেন, যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শ্রোতাদের আকৃষ্ট করা যায়। পাশাপাশি মা দুর্গা, শ্রীকৃষ্ণ, শ্রীরাম ও মহাদেবের নামভিত্তিক ভক্তিমূলক গান পরিবেশনের মাধ্যমে ধর্মীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে চান তারা।

 

তাদের মতে, বর্তমান সময়ে ডিজে গান ও বিদেশি সংস্কৃতির প্রভাব তরুণদের মাঝে বাড়ছে। এ পরিস্থিতিতে দেশীয় সনাতনী সংস্কৃতি ও সংগীতকে সামনে এনে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলাই তাদের লক্ষ্য। সত্য সনাতন টিভি

 

ব্যান্ডটির সদস্যরা আরও জানান, তারা শুধু সংগীতচর্চায় সীমাবদ্ধ থাকতে চান না; বরং জাতপাতের বৈষম্য, কুসংস্কার ও ধর্মান্তর প্রতিরোধে সচেতনতা তৈরিতেও কাজ করতে চান।

 

‘মহামায়া’ ব্যান্ডের এই উদ্যোগ সনাতনী সমাজে নতুন আশার সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট