রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় সনাতনী ঐক্য মহাসংঘের ১৮তম গীতা স্কুলের উদ্বোধন উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ

পাবনায় পুকুর খননে মিলল প্রাচীন বিষ্ণু মূর্তি

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

 

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকায় পুকুর সংস্কারের কাজ করতে গিয়ে একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের একটি মাঠের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি প্রকল্পের আওতায় পুকুরটি পুনঃখননের কাজ চলছিল। খননযন্ত্র দিয়ে মাটি কাটার সময় শ্রমিকরা মাটির নিচে পাথরের তৈরি একটি মূর্তি দেখতে পান। পরে বিষয়টি পুকুর খননের দায়িত্বে থাকা গ্রামের বাসিন্দা ইদ্রীস আলী স্থানীয় প্রশাসনকে জানান। সত্য সনাতন টিভি

 

খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী এবং হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতিকুর রহমান ঘটনাস্থলে যান। পরে মূর্তিটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। বর্তমানে মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। সত্য সনাতন টিভি

 

স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া মূর্তিটি হিন্দু ধর্মাবলম্বীদের পূজিত বিষ্ণু দেবতার মূর্তি এবং এটি বেশ পুরোনো। তাদের মতে, ওই এলাকায় আগে কোনো প্রাচীন মন্দির বা স্থাপনা থাকতে পারে, যার অংশ হিসেবে মূর্তিটি মাটির নিচে চাপা পড়ে ছিল।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় চার ফুট এবং ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি। মূর্তিটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। আপাতত এটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এর প্রকৃত ইতিহাস জানা যাবে। সত্য সনাতন টিভি

 

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে এবং অনেকেই এটিকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews