1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে হত্যা ঘিরে হিন্দুপাড়ায় হামলা: দ্রুত বিচার আইনে মামলা, গ্রেপ্তার ৪ স্ব ইচ্ছায় ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে, পরিবারের জিম্মায় গিয়ে বরকে আইনি নোটিশ বাংলাদেশ সনাতন পার্টির আন্তর্জাতিক শাখার ৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। হাম থেকে রক্ষায় ফরিদপুরের এক গ্রামে ৬০ বছর ধরে হচ্ছে শীতলা পূজা পরলোক গমন করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে গুপ্তি গীতাযজ্ঞ আশ্রমের ধর্মীয় অনুষ্ঠানে ভক্তসেবায় বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ। গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে উৎসবমুখর পরিবেশে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দিরে বার্ষিক ক্ষেত্রপাল উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় আয়োজন: গীতা পাঠ, চণ্ডীপাঠ ও চণ্ডীযজ্ঞ অনুষ্ঠিত হবে। রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, নিরাপত্তা জোরদারে তাৎক্ষণিক উদ্যোগ রবীন্দ্রসঙ্গীতে জাতীয় চ্যাম্পিয়ন ফরিদপুরের প্রতীচ্য কুমার দে

গতকাল রাতে নওগাঁয় একটি বাড়ির কবরস্থান থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে।

নিজস্ব প্রতিবেদক : নওগাঁ প্রতিনিধি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার পোরশা থানার পুলিশ অভিযান চালিয়ে ১৩৭ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে। গতকাল রাতের দিকে উপজেলার একটি গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পোরশা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনা পাশে কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। সত্য সনাতন টিভি

উদ্ধার করা মূর্তিটি প্রাথমিকভাবে প্রাচীন যুগের বলে ধারণা করা হচ্ছে। এর ওজন ১৩৭ কেজি। মূর্তিটির গায়ে কারুকার্য রয়েছে, যা দেখে প্রত্নতাত্ত্বিক গুরুত্বের বিষয়টি অনুমান করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি জানিয়ে স্থানীয় প্রশাসন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে। সত্য সনাতন টিভি

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষ্ণু মূর্তিটি অবৈধভাবে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সত্য সনাতন টিভি

উদ্ধারকৃত মূর্তিটি থানায় রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতামত পাওয়ার পর এর প্রকৃত বয়স ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট