1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টেশ্বরী কালী মন্দিরে চিন্ময় কৃষ্ণ দাসের নামে পুজো নাসিরনগরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন। বগুড়ার আদমদীঘিতে মুসলিম নারী হিন্দু সেজে হরিবাসরে অবস্থান আটক ২ সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রা-ণ গেল প্রাথমিকের শিক্ষক অসিত চন্দ্র দাসের। বিচারহীনতায় বাড়ছে সাম্প্রদায়িক হামলার ঝুঁকি : ঐক্য পরিষদ। পিরোজপুরে একসঙ্গে তিন কন্যার জন্ম, সফল সিজাোরিয়ানে প্রশংসায় ভাসছেন ডা. প্রীতিশ কুমার। রাঙ্গুনিয়ায় বুড়ির দোকানস্থ মা মগধেশ্বরী ও শিব মন্দিরে হামলা ভাঙচুর, স্বর্ণালংকার লুট নিশ্বাস ত্যাগ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও শিল্প নির্দেশক তরুণ ঘোষ চবির নব নির্মিত মন্দির পরিদর্শন করলেন নবনিযুক্ত উপাচার্য চট্টেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন।

দুই দেশ, দুই সংস্কৃতি এক ভালোবাসার বন্ধন ক্রিস হুয়ে ও সুকান্ত সেন-এর ঐতিহ্যবাহী বাঙালি রীতিতে আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

ভালোবাসা যে ভৌগোলিক সীমারেখা, ভাষা কিংবা সংস্কৃতির পার্থক্যে থেমে থাকে না তার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন চীনা তরুণী ক্রিস হুয়ে এবং বাঙালি যুবক সুকান্ত সেন। দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী বাঙালি হিন্দু রীতিতে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।সত্য সনাতন টিভি

চীন থেকে বাংলাদেশে এসে বাঙালি কনের সাজে নিজেকে উপস্থাপন করেন ক্রিস। লাল শাড়ি, কপালে টিপ, হাতে শাখা-পলা ও সিঁথিতে সিঁদুর সব মিলিয়ে তাকে ঘিরে তৈরি হয় এক অনন্য আবহ। উপস্থিত অতিথিরা জানান, তিনি শুধু আনুষ্ঠানিকতা পালন করেননি; বরং আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন বাঙালি সংস্কৃতির প্রতিটি অনুষঙ্গ।

বিয়ের আয়োজনে ছিল পূজার্চনা, মন্ত্রোচ্চারণ ও প্রথাগত সকল ধর্মীয় আচার। আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় বিবাহের প্রতিটি ধাপ। অনুষ্ঠানে কনের বাবা শিউরান হুয়ে আবেগঘন বক্তব্যে বলেন, এই সম্পর্ক শুধু দুই পরিবারের নয় দুই দেশের মানুষের মধ্যকার বন্ধুত্বেরও প্রতীক। তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে গভীর আবেগের সঞ্চার হয়।সত্য সনাতন টিভি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, নবদম্পতিকে ঘিরে শুভেচ্ছা আর ভালোবাসার বন্যা বইছে। অনেকেই মন্তব্য করেছেন, পারস্পরিক সম্মান, আস্থা ও ভালোবাসা থাকলে সংস্কৃতির ভিন্নতা কোনো বাধা নয়। বরং তা সম্পর্ককে করে তোলে আরও সমৃদ্ধ ও অর্থবহ।

এই আন্তর্জাতিক বিবাহ নতুন করে মনে করিয়ে দিল ভালোবাসা সত্যিই সার্বজনীন। দুই দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে গড়ে ওঠা এই বন্ধন ভবিষ্যতে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন আরও দৃঢ় করবে এমনটাই প্রত্যাশা সবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট