শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

চট্টেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী রোডে অবস্থিত শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মন্দিরে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে দেবীর প্রতিষ্ঠাবার্ষিকী, চণ্ডীপূজা ও বাংলা নববর্ষ ১৪৩৩। পূজা-অর্চনা, ধর্মীয় আচার, সাংস্কৃতিক আয়োজন ও ভক্তদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠবে মন্দির প্রাঙ্গণ।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৩১শে চৈত্র ১৪৩২ বাংলা ১৪ এপ্রিল ২০২৬ ইংরেজি সকাল ১০ ঘটিকায় শ্রীশ্রী চণ্ডী মায়ের পূজা, চণ্ডীপাঠ, সপ্তশতী হোমযজ্ঞ, নামকীর্তন ও পুষ্পাঞ্জলীর মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। দুপুর ১ ঘটিকায় ভক্তদের জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে।

 

বিকেল ৫ ঘটিকায় অনুষ্ঠিত হবে মায়ের আরতি এবং গুণী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় একক সংগীত পরিবেশন করবেন নন্দিত কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক রনি গুহ। রাত ৯টায় মঞ্চস্থ হবে নৃত্যনাট্য ‘সাধক রামপ্রসাদ’, যার নির্দেশনায় রয়েছেন হিল্লোল দাশ সুমন এবং পরিবেশনায় সুরাঙ্গন বিদ্যাপীঠ। সত্য সনাতন টিভি

 

পরদিন ১লা বৈশাখ ১৪৩৩ বাংলা (১৫ এপ্রিল ২০২৬) সকাল ৭টায় হালখাতা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হবে। দুপুর ১২টা ৩০ মিনিটে শ্রী শ্রী চট্টেশ্বরী মায়ের পূজা অনুষ্ঠিত হবে।

 

বিকেল ৫টায় আবারও গুণী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে কালী কীর্তন ‘শ্রীরামকৃষ্ণদেবের মাতৃসাধনা’, যেখানে পরিবেশনায় থাকবেন ড. সুজিত দাশ, সমরকৃষ্ণ সাহা, উৎস বিশ্বাসসহ চট্টগ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শিল্পীবৃন্দ। রাত ৯টায় প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

 

চট্টেশ্বরী মাতৃমন্দির কর্তৃপক্ষ জানায়, এই আয়োজনের মাধ্যমে ধর্মীয় চেতনা জাগ্রত করার পাশাপাশি নতুন প্রজন্মকে সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত করাই তাদের লক্ষ্য। নববর্ষ উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠানে অংশ নিতে সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews