1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম ও ভক্তির মিলনক্ষেত্র: চট্টগ্রামের এনায়েতপুরে শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরে দুই দিনব্যাপী মহোৎসব। ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ ও বিয়ে ছেলেকে ত্যাজ্য ঘোষণা পিতার আরেক মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখাতে শুনানি, আদেশ অপেক্ষমাণ জগন্নাথ হলে কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উন্মোচন শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয়বারের মতো গণেশ পূজা হাটহাজারীতে মন্দিরের পুকুর ভরাটে ৫০ হাজার টাকা জরিমানা সংগীতে ধর্মীয় চেতনা ছড়াতে মাঠে নামছে সনাতনী ব্যান্ড ‘মহামায়া’ সাভারের পানপাড়া মহল্লায় সনাতন মহাসংঘের সরেজমিন পরিদর্শন, ন্যায়বিচারের দাবি ফেনীতে ছাগলনাইয়ায় চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’ এর ১০ম গীতা দান কর্মসূচি সম্পন্ন।। বগুড়ার শিবগঞ্জে মন্দির সংস্কার কাজে পূজা উদযাপন ফ্রন্টের ঢেউটিন প্রদান

বরিশালে শিক্ষক উত্তম কুমারকে পেটালেন স্বেচ্ছাসেবক নেতা।

নিজস্ব প্রতিবেদন : বরিশাল প্রতিনিধি | সত্য সনাতন টিভি
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলার হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উত্তম কুমারকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় ওঠে।

 

জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হারতা বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজীর নেতৃত্বে শিক্ষক উত্তমের ওপর এ হামলা চালানো হয়। এরপর তাঁকে একটি নির্মাণাধীন ঘরের ভেতর নিয়ে বেধড়ক পেটানো হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে।

 

এর কারণ হিসেবে জানা গেছে, এক শিক্ষার্থীর সঙ্গে ওই শিক্ষকের ঘনিষ্ঠতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা তাঁকে মারধর করেন।

 

ঘটনার শিকার শিক্ষক উত্তম কুমার বলেন, ওই তরুণী আমার ছাত্রী নন। উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের প্রস্তুতি চলছিল। তিনি আরও জানান, কে বা কারা ওই ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, তা জানা নেই।

 

অভিযুক্ত মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজী সাংবাদিকদের জানান, চার মাস আগে এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের ঘনিষ্ঠতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি এটিকে শাস্তি প্রদানের ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেছেন।

 

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ভাইরাল ভিডিওটি আমরা দেখেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট