1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় শিথিল বিশ্বাস সেতু নামে এক যুবকের মৃত্যু। বাংলাদেশে হিন্দুরা সংগঠিত হলে পাশে দাঁড়াবে বিশ্ব হিন্দু সমাজ: আরএসএস এর প্রধান মোহন ভাগবত জাতীয় নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশে সংখ্যালঘুদের আতঙ্ক বাড়ছে তালায় ওয়ার্কার্স পার্টি নেতাকে মেয়েসহ পিটিয়ে জখম, চাঁদাবাজি অভিযোগে যুবক আটক পঞ্চগড়ের বোদা থানার পাঁচপীর ইউপির চেয়ারম্যান অজয় রায়ের ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দির নির্মাণে এসভিএস বাংলাদেশের অনুদান। কক্সবাজার শিক্ষা সফর থেকে নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর। রামুর চৌমুহনীতে অনুকূলচন্দ্র সৎসঙ্গ মন্দিরে গীতা পাঠ ও মাতৃ সম্মেলন বোয়ালখালীতে মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে টাকা ও অলংকার লুট মহেশখালীতে শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা ২০২৬-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কক্সবাজার শিক্ষা সফর থেকে নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

নিজস্ব প্রতিবেদন : মুন্না নাথ | মিরসরাই প্রতিনিধি।
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া মিরসরাইয়ের এক স্কুলছাত্রীকে পাঁচ দিন পর নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নিঝুম দ্বীপ ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

উদ্ধার হওয়া ছাত্রী পূজা রানী দাস (১৬) মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়নী এলাকার অপু দাসের মেয়ে।
বিদ্যালয় সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে ফেরার সময় রোল কলে পূজাকে পাওয়া যায়নি। শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিষয়টি পরিবারকে জানায় এবং কক্সবাজার সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীর নিরাপত্তায় তারা যথেষ্ট সতর্ক ছিলেন। তাদের ভাষ্য, পূজা ব্যক্তিগত সম্পর্কের কারণে নিজ ইচ্ছায় দল থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তবে অভিভাবকদের একাংশ মনে করেন, সফরের সময় শিক্ষার্থীদের তদারকিতে ঘাটতি ছিল।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাস ছাড়ার কিছুক্ষণ আগে পূজাকে ভেতরে কাপড় পরিবর্তন করতে দেখা যায়। এর আগে এক অচেনা যুবকের সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়, যিনি নিজেকে পূজার ভাই পরিচয় দিয়েছিলেন। পরে জানা যায়, ওই যুবক তার বন্ধু ছিলেন।

স্থানীয়ভাবে জানা যায়, নিঝুম দ্বীপ ইউনিয়নের মিলনের ছেলে জিহাদের সঙ্গে পূজার আগে থেকেই পরিচয় ও সম্পর্ক ছিল। সেই সূত্রেই সে কক্সবাজার থেকে নিঝুম দ্বীপে চলে যায়।

পরিবার সূত্র জানায়, নিঝুম দ্বীপ থেকে পূজা মোবাইলে যোগাযোগ করলে পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার বলেন, উদ্ধারের সময় তিনজন শিক্ষকসহ পূজার বাবা ও ভাই উপস্থিত ছিলেন। পরে তাকে লঞ্চযোগে মিরসরাই আনা হয় এবং বিদ্যালয়ের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাতে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৭৫ জন শিক্ষার্থী ও শিক্ষক কক্সবাজারে শিক্ষা সফরে যান। পরদিন ফেরার পথে পূজা নিখোঁজ হয় এবং তাকে ছাড়াই দলটি মিরসরাই ফিরে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট