বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

হিন্দুদের ন্যায্য দাবি রক্ষা করবে বিএনপি সালাহউদ্দিন

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

 

দেশের সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের ন্যায্য দাবি ও অধিকার সুরক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আন্তরিকভাবে কাজ করবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নেতা ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

 

শনিবার পেকুয়া উপজেলায় আয়োজিত এক পথসভায় তিনি বলেন, সনাতন সম্প্রদায়ের যেসব যৌক্তিক দাবি রয়েছে, সেগুলো বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে এবং বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। সত্য সনাতন টিভি

 

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ একটি বহুধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে, এটাই বিএনপির রাজনৈতিক দর্শন। কোনো সম্প্রদায় যাতে নিরাপত্তাহীনতা বা বৈষম্যের শিকার না হয়, সে দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও রয়েছে।

 

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নারীদের রাজনৈতিক অংশগ্রহণে গুরুত্ব দিয়ে থাকে। সংসদের সংরক্ষিত আসনের পাশাপাশি দলটি সরাসরি নির্বাচিত নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রেখেছে।

 

এ সময় তিনি অভিযোগ করেন, কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল নারীর ক্ষমতায়ন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় প্রত্যাশিত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। আগামী নির্বাচনে গণতন্ত্র ও সাম্যের পক্ষে বিএনপিকে বিজয়ী করার আহ্বানও জানান তিনি। সত্য সনাতন টিভি

 

পথসভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁদের এলাকার নিরাপত্তা, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের বাধা এবং বিভিন্ন সামাজিক সমস্যার কথা তুলে ধরেন। এসব বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন সালাহউদ্দিন আহমদ এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

 

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন পেকুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস, সমাজসেবক তিলক বিশ্বাস, পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির আহ্বায়ক এম শাহনেওয়াজ আজাদ, সদস্যসচিব আবদুল মোনাফ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট।

 

পথসভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews