শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রথের দড়িতে শত শত হাত, ‘মাসির বাড়ি’ আদিত্য ধামে প্রভু জগন্নাথের আগমন রথের রশিতে হাজারো হাত, উৎসবে মুখর চট্টগ্রাম ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনের উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত বাগেরহাটে শুরু দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও মাসব্যাপী মেলা নারায়ণগঞ্জে ধর্মীয় উপাসনালয়ে হামলা, আটক ১ ফরিদপুরে গৌড় গোপাল আঙ্গিনার উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা

তৃতীয়বারের মতো সরস্বতী পূজায় নারী পৌরোহিত্য, জবির শিক্ষার্থী সমাদৃতার ব্যতিক্রমী দৃষ্টান্ত

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 

বিদ্যা, কলা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনায় টানা তৃতীয়বারের মতো পৌরোহিত্যের দায়িত্ব পালন করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের নারী শিক্ষার্থী সমাদৃতা ভৌমিক। আজ ২৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সরস্বতী পূজায় তিনি ইংরেজি বিভাগের মণ্ডপে পূজা পরিচালনা করেন।

 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের উদ্যোগে এদিন মোট ৩৭টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে একমাত্র ইংরেজি বিভাগের মণ্ডপেই নারী পৌরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন সমাদৃতা ভৌমিক। তিনি ইংরেজি বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সত্য সনাতন টিভি

 

নিজের অভিজ্ঞতা তুলে ধরে সমাদৃতা ভৌমিক সত্য সনাতন টিভিকে বলেন, সমাজে এখনো পৌরোহিত্যকে পুরুষদের কাজ হিসেবেই দেখা হয়। অথচ ধর্মীয় শাস্ত্রে এমন কোনো বিধান নেই যে নারীরা এই দায়িত্ব পালন করতে পারবেন না। নারীরাও যে পৌরোহিত্য করতে সক্ষম এই বার্তাই সমাজে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। ভবিষ্যতেও তিনি এই দায়িত্ব পালন করে যেতে চান বলে জানান। সত্য সনাতন টিভি

 

এবারের পূজা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে এবারের সরস্বতী পূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পূজা আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতার জন্য তিনি প্রক্টরিয়াল বডি ও জাকসু কমিটিকে ধন্যবাদ জানান। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন জাকসুর সংস্কৃতি সম্পাদক তাকরিমের প্রতি। সতশ সনাতন টিভি

 

পূজার মণ্ডপ পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, সরস্বতী পূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী সকল শিক্ষক ও শিক্ষার্থীকে শুভেচ্ছা। প্রতি বছরের মতো এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও আনন্দঘন পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যাদেবীর আশীর্বাদে শিক্ষার্থীরা শিক্ষাজীবনে সাফল্য অর্জন করবে এই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। সত্য সনাতন টিভি

 

উল্লেখ্য, শাস্ত্রীয় বিধান অনুযায়ী প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা, কলা ও সংগীতের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। দেবীর আবাহনের মাধ্যমে পূজার সূচনা হয়ে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews