সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় সনাতনী ঐক্য মহাসংঘের ১৮তম গীতা স্কুলের উদ্বোধন উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ

ফরিদপুরে শতকোটি টাকা মূল্যের কষ্টিপাথরের শ্রীবিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে শতকোটি টাকা মূল্যের একটি প্রাচীন ও মূল্যবান কষ্টিপাথরের শ্রীবিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১০। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি রবিবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বুড়াইচ মধ্যপাড়ার বাসিন্দা আকবার মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত একটি পুকুর থেকে প্রায় ১২৫ কেজি ওজনের কষ্টিপাথরের শ্রীবিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। সত্য সনাতন টিভি

 

উদ্ধারকৃত মূর্তিটি ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মূর্তিটি অবৈধভাবে লুকিয়ে রাখার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সাদ্দাম মোল্লাকে ঘটনাস্থল থেকেই আটক করে র‌্যাব সদস্যরা।

 

পরবর্তীতে আটক ব্যক্তিকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সত্য সনাতন টিভি

 

এদিকে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে উদ্ধারকৃত মূর্তিটিকে দেবোত্তর সম্পত্তি হিসেবে স্বীকৃতি দিয়ে যথাযথ মন্দিরে স্থাপনের দাবি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews