রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের শ্রীশ্রী চট্টেশ্বরী মন্দিরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

আজ ৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আবু সুফিয়ান ঐতিহ্যবাহী শ্রীশ্রী চট্টেশ্বরী মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত দেবু চক্রবর্তীসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। আবু সুফিয়ান মন্দির প্রাঙ্গণে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বী জনগণের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন। সত্য সনাতন টিভি

 

তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানই আমাদের জাতীয় শক্তির ভিত্তি। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।”

 

মতবিনিময় সভায় স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ ধর্মীয় নিরাপত্তা, সংস্কার ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

 

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত জনসাধারণ বলেন, ধর্মীয় সম্প্রীতির এমন সৌহার্দ্যপূর্ণ প্রচেষ্টা সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়াকে আরও মজবুত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews