রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

ডাঃ মনীষাকে সমর্থন জানিয়ে গনতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

 

বরিশাল-৫ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মনীষাকে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ৫ জানুয়ারি সোমবার সকাল ১১টায় বাসদ বরিশাল জেলা কার্যালয়ে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে বাসদ মনোনীত বরিশাল-৫ আসনের প্রার্থী বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তীকে সমর্থন জানিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ২৯শে ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সংখ্যাগরিষ্ঠ দলের উপস্থিতিতে বরিশাল-৫ আসনের প্রার্থী বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তীকে সমর্থন জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সত্য সনাতন টিভি

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট বরিশাল জেলা শাখার অন্যতম সংগঠক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর কবির মুকুল, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য কমরেড ইমাম হোসেন খোকন, বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মনীষা চক্রবর্ত্তী, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য দুলাল মল্লিক, শহিদুল ইসলাম, শহিদুল শেখ, সুজন আহমেদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোস্তাফিজুর রহমান প্রমুখ। সত্য সনাতন টিভি

 

সংবাদ সম্মেলনে বক্তারা লুটেরাদের বৃত্ত ভেঙে দেশপ্রেমিক প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে সংসদে পাঠানোর জন্য গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত ও বাসদ মনোনীত বরিশাল-৫ আসনের প্রার্থী বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তীকে সমর্থন জানানোর আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews