রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নৃশংস হত্যাকাণ্ডে নিহত দীপু দাসের পরিবারকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলো সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৪৫১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ভালুকায় নৃশংসভাবে পিটিয়ে হত্যার শিকার গার্মেন্টস কর্মী দীপু দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। মানবিক সহায়তার অংশ হিসেবে নিহত দীপু দাসের পরিবারের হাতে একটি গাভী গরু ও একটি বাছুর তুলে দেওয়া হয়েছে। গাভীটি প্রতিদিন প্রায় ৩ লিটার দুধ দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি পরিবারটিকে খাদ্য সামগ্রীও প্রদান করা হয়।

 

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দীপু দাসের অকাল মৃত্যু তার পরিবারের জন্য যে অপূরণীয় ক্ষতি ডেকে এনেছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে পরিবারের জীবিকা নির্বাহে কিছুটা সহায়তা ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান আলপনা অধিকারী (জগন্নাথ প্রিয়া) বলেন, “অনেকে প্রশ্ন করেন আমরা কী করি, কেন সব কাজ প্রচার করা হয় না। সব ভালো কাজ প্রচারের জন্যই করতে হয়—এমন কোনো কথা নেই। অনেক কাজ নিভৃতেই করা উচিত। আজ দীপু দাসের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সেই মানবিক দায়বদ্ধতারই একটি অংশ।”

 

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। “সত্য সনাতন টিভি”

 

এ মহতী কাজে সহযোগিতা করা সকল দাতা, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের আশীর্বাদ কামনা করা হয়, যেন তারা আগামীতেও অসহায় মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করে যেতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews