রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

মাদারীপুর-২ আসনে বিএমজেপির প্রার্থী নকুল কুমার বিশ্বাস

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ (২১৯) আসনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। তাঁর নির্বাচনী প্রতীক ‘রকেট’।

 

দীর্ঘদিন সংগীত জগতের সঙ্গে সম্পৃক্ত থাকা নকুল কুমার বিশ্বাস সমাজের নানা অসংগতি ও সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা খুব কাছ থেকে দেখেছেন বলে জানান। সেই অভিজ্ঞতা থেকেই তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বিশ্বাস, সৎ ও নীতিনিষ্ঠ রাজনীতির মাধ্যমেই সমাজ ও দেশকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়া সম্ভব।

 

তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন তাঁর নির্বাচনী অঙ্গীকারের মূল লক্ষ্য।

 

নকুল কুমার বিশ্বাস মাদারীপুর-২ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। একই সঙ্গে তিনি ভোটারদের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews