1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

বনতারায় অনন্ত আম্বানির আতিথ্যে লিওনেল মেসি, ভারতীয় ঐতিহ্যে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি সম্প্রতি ভারতের গুজরাটের জামনগরে অবস্থিত বনতারা ওয়াইল্ডলাইফ কনজারভেশন সেন্টার পরিদর্শন করেছেন। শিল্পপতি অনন্ত আম্বানির উদ্যোগে গড়ে ওঠা এই বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্রে মেসিকে আতিথ্য দেওয়া হয়।

 

পরিদর্শনকালে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন ফুটবল তারকা লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। সফরের অংশ হিসেবে তাঁরা ভান্তরার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। আধুনিক বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার পাশাপাশি প্রাচীন ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সম্মিলন বনতারা’র অন্যতম বৈশিষ্ট্য বলে জানান আয়োজকেরা। “সত্য সনাতন টিভি”

 

সফরের এক হৃদয়স্পর্শী মুহূর্তে লিওনেল মেসিকে বনতারা প্রাঙ্গণে অবস্থিত হনুমান মন্দিরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। তিনি ভগবান হনুমানের চরণে মাথা নত করে প্রণাম করেন। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। “সত্য সনাতন টিভি”

 

ফুটবল মাঠে সাফল্যের পাশাপাশি মাঠের বাইরেও বিনয়ী আচরণ ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে মেসি বিশ্বজুড়ে ভক্তদের হৃদয়ে নতুন করে জায়গা করে নেন। আয়োজকদের মতে, তাঁর এই সফর কেবল একটি আনুষ্ঠানিক পরিদর্শন নয়, বরং মানবিক মূল্যবোধ ও পরিবেশ সচেতনতার একটি বার্তাও বহন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট