1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনুমতি ছাড়া সীতাকুণ্ড ধামে রাজনৈতিক ও সাংস্কৃতিক আয়োজন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ঐতিহাসিক ও পবিত্র ধর্মীয় স্থানসমূহে অনুমতি ছাড়া কোনো ধরনের রাজনৈতিক, সাংস্কৃতিক কিংবা ব্যক্তিগত আয়োজন নিষিদ্ধ ঘোষণা করেছে সীতাকুণ্ড স্রাইন কমিটি।

 

শ্রাইন কমিটির সভাপতি আচার্য অর্পূর কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশনা ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত সীতাকুণ্ড স্রাইন কমিটির অনুমতি ছাড়া স্রাইন এর কোনো সম্পদ ব্যবহার করে অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্রাইন এলাকায় অনুমতি ব্যতীত পিকনিক, রাজনৈতিক সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ব্যক্তিগত কোনো আয়োজন করলে তা আইনগত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বিশেষ করে চন্দ্রনাথ ধাম, কায়াকূষ্ঠ ধাম ও আদিনাথ ধামের পবিত্রতা ও ধর্মীয় ভাবগম্ভীরতা রক্ষার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

 

কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, এসব পবিত্র স্থানের পরিবেশ ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে প্রশাসন, রাজনৈতিক দল এবং ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সহযোগিতা একান্ত প্রয়োজন।

 

সীতাকুণ্ড স্রাইন কমিটি আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সবাই নিয়ম মেনে চলবেন এবং ধর্মীয় স্থাপনাগুলোর পবিত্রতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। “সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট