1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে গীতা স্কুল উদ্বোধন, ৪৫টি গীতা বিতরণ শ্মশানঘাটে পরিত্যক্ত নবজাতক উদ্ধার, মানবিকতায় বাঁচল কন্যাশিশু মাধবপুরে মন্দিরে ভাঙচুর, চুরির চেষ্টা,তদন্তে পুলিশ প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মতিথি উপলক্ষে ফরিদপুরে ৯ দিনব্যাপী ধর্মীয় উৎসব ধর্মীয় পরিচয় নিয়ে দ্বন্দ্বে মরদেহ সৎকার অনিশ্চিত, ময়নাতদন্তের সিদ্ধান্ত ষোড়শপ্রহরব্যাপী কীর্তনে মুখর খুরুশকুল কালী মন্দির বিএনপি নেতা মীর নাছিরের করা ভুয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন,তবে মুক্তি পাচ্ছে না সপরিবারে ঢাকেশ্বরী মন্দিরে শ্রীকান্ত আচার্য নওগাঁর মহাদেবপুরে পুকুর খননে উদ্ধার কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি রাঙ্গুনিয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে লীলা কীর্তন অনুষ্ঠিত

জগন্নাথ হলের সরস্বতী পূজাকে গিনেস রেকর্ডে অন্তর্ভুক্তির উদ্যোগ,সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিকের আবেদন।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক (জি.এস.) সুদীপ্ত প্রামাণিক জগন্নাথ হলের ঐতিহ্যবাহী সরস্বতী পূজাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ অন্তর্ভুক্ত করার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন। ফেইসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

 

বহু দশকের ইতিহাসে জগন্নাথ হলের সরস্বতী পূজা শুধু ধর্মীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি হয়ে উঠেছে বিস্ময়জাগানিয়া এক সাংস্কৃতিক উৎসব, যেখানে ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের ভেদাভেদ ছাড়িয়ে হাজারো মানুষ একত্রিত হন। ঢাকার বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ দর্শনার্থীদের ঢল নামায় পূজামণ্ডপে এক অনন্য উদারতার পরিবেশ সৃষ্টি হয়, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির শক্তিশালী প্রতীক। “সত্য সনাতন টিভি”

 

সুদীপ্ত প্রামাণিক জানান, জগন্নাথ হলের সরস্বতী পূজা বহু বছর ধরে দেশের সবচেয়ে সুসংগঠিত, বিশাল ও বৈচিত্র্যময় পূজা আয়োজনগুলোর একটি। তাই এই বিরল সাংস্কৃতিক সমাবেশকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, “মাঝে মাঝে এমন উদ্যোগ চোখে পড়লে শত খারাপ খবরের মধ্যেও নতুন করে অনুপ্রেরণা পাই। জগন্নাথ হলের সরস্বতী পূজা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও উদারতার বহমান পরিচয় বহন করে। আন্তর্জাতিক অঙ্গনে এটি স্বীকৃতি পেলে দেশ-বিদেশে ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী হবে।” “সত্য সনাতন টিভি”

 

জগন্নাথ হল ছাত্র সমাজ, প্রাক্তন শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে এ ঘোষণায় ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকেই মনে করছেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য উদাহরণ হিসেবে এই উদ্যোগ গিনেস রেকর্ডের যোগ্য বলেই প্রমাণিত হবে।

 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আবেদনটি পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট