রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র সমর্থনে সনাতন ধর্মাবলম্বীদের মহাসমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এবারের জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোতে অনেক পরিবর্তন আসবে। রাষ্ট্রে যাতে মানুষে মানুষে বৈষম্য দূর হয়, নারী-পুরুষে বৈষম্য দূর হয়, হিন্দু-মুসলমানের বৈষম্য না থাকে এবং ধনী গরীবের বৈষম্য দূর হয়। এমন বৈষম্যহীন একটি রাষ্ট্র কাঠামো গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

তিনি আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিরাজদিখান উপজেলার শেখরনগর রায়বাহাদুর শ্রীনাথ ইনিস্টিউট খেলার মাঠে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনিত প্রাথী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র সমর্থনে সনাতন ধর্মাবলম্বীদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

এ সময় তিনি আরও বলেন, দেশে এখন অপর একটি শক্তি আছে, সেটি সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক শক্তি যদি দেশে মাথাচাড়া দিয়ে উঠে তাহলে কি হবে দেশের মানুষ কিছুটা হলেও বুঝতে পারছে। তিনি বলেন আজকে আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে। আওয়ামী লীগের নেতারাও মাঠে নাই পালিয়ে গেছে। তাহলে বিএনপি লড়াই করবে কার সাথে। সেই সুযোগে সাম্প্রদায়িক শক্তি এক হচ্ছে দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যহত করতে।

 

তিনি এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে বলেন, যদি দেশনেত্রী না থাকে তাহলে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সংশয় দেখা দিবে।

 

মহাসমাবেশ অনুষ্ঠানে আলী আজগর ডিগ্রী কলেজের প্রভাষক চৈতী দেবনাথ ও তাপশ দাসের সঞ্চালনায় সমাবেশে আলী আজগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল, এডভোকেট সমরেশ নাথ, সিরাজদিখান পূজা পরিষদ সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ।

 

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য দুলাল দাস, বিমল চন্দ্র দাস, শেখরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, রাধেশ্যাম ঘোষ রাজু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews